ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

গাজীপুরে সাত দোকান ও আট ঘর পুড়ে ছাই

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় একটি মার্কেট ও বসতবাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের সাতটি দোকান ও আটটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে নাওজাড় এলাকার স্থানীয় মোস্তফা কামালের মার্কেটে আগুন লাগে। মুহূর্তে আগুন মার্কেটের আশপাশের দোকান ও মার্কেট সংলগ্ন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দমকল কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এসময় আগুনে ওই মার্কেটের সাতটি দোকান ও আটটি ঘর, আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স পণ্যসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১৫-১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গ্যাসের লিকেজে বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

গাজীপুরে সাত দোকান ও আট ঘর পুড়ে ছাই

আপডেট সময় ১২:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮