ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেএসসিতে উত্তীর্ণ না হওয়ায় চাঁদপুরে তিন ছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় চাঁদপুরে তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এছাড়া আত্মহত্যা চেষ্টা করেছে আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার জেএসসির ফল প্রকাশের পরই এসব ঘটনা ঘটে।

আত্মহত্যা করা তিন ছাত্রী হলেন শহরের পীর মহসীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও শহরের প্রফেসর পাড়ার দুলাল দেওয়ানের মেয়ে ফারজানা আক্তার, মতলব উত্তর এলাকার নসু মিয়ার মেয়ে ও ফরাজীকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাছিমা আক্তার এবং ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের মানিক সরদারের মেয়ে এবং পাইকপাড়া ইউজিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফেরদৌসি আক্তার।

এছাড়া সদর উপজেলার বাগরাবাজার এলাকার গোফরান গাজীর মেয়ে নাছরিন (১৫), শাহরাস্তি এলাকার আবু তাহেরের মেয়ে নুসরাত (১৩) এবং ফরিদগঞ্জ এলাকার হানিফ সর্দারের মেয়ে রেহেনা আক্তার (১৪) আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফারজানার স্বজনরা জানান, ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ না হওয়ায় বিকালে বিষপান করে ফারজানা। দ্রুত উদ্ধার করে সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি নিহতরাও ফল খারাপ হওয়ায় আত্মহত্যা করেছেন বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম তিন ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেএসসিতে উত্তীর্ণ না হওয়ায় চাঁদপুরে তিন ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৪:৫৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭