ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে : অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মানুষকে বুঝিয়ে রাজস্ব আদায় করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, সরকারি সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে।’আজ মঙ্গলবার তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী দিনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, জেলা প্রশাসকদের জেলা বাজেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বাজেট দিলে জেলার উন্নয়নমূলক কাজের বিবরণ আসবে। চাহিদারও একটি বিবরণ থাকবে।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের সেবামূলক কাজ এখন দৃশ্যমান। অর্থ ছাড়া সেবা দেওয়া যায় না। এ জিনিসটা মানুষকে বোঝাতে হবে।’ অর্থমন্ত্রী জানান, জেলা প্রশাসকরা বেশ কিছু দাবি-দাওয়া পেশ করেছেন। এর মধ্যে জেলার রাজস্ব কার্যালয় (কালেক্টরেট অফিস) সংস্কারের দাবিও আছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ভবনগুলো দ্বিতল করার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে বলবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সেবা পেতে হলে রাজস্ব দিতে হবে : অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:২৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭