ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি সুতার কারখানায় বৈদ্যুতিক জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া ও তার সহকারী মো. সাইফুল ইসলাম।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, শুক্রবার রাতে উপজেলার মৌচাক এলাকায় বেলকুচি স্পিনিং মিলে জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় আগুনে জেনারেটর কক্ষে থাকা সাইফুল ও হানিফ দগ্ধ হন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। আহত সাইফুলের শরীরের ২৫ শতাংশ আর হানিফের ২৩ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ

আপডেট সময় ০১:৩৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭