ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

অপরাধী বলেই খালেদার রায় নিয়ে শঙ্কা: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নেতাদের কথাবার্তায় প্রমাণিত হয় আসলেই তারা অপরাধটা করেছেন। বিএনপির অর্থ আত্মসাৎ ও দুর্নীতি সন্দেহাতীতভাবে প্রমাণ হচ্ছে বিধায় নেতাদের মধ্যে শঙ্কা জেগেছে তাদের বিরুদ্ধে মামলার রায় যাবে, তারা দণ্ডিত হবেন। সেজন্য জনগণকে বিভান্ত করার জন্য বিএনপি আগ থেকে মিথ্যাচার করছে।’

শুক্রবার কুষ্টিয়া জেলা পরিষদের অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির দুটি মামলার বিচারকাজ শেষ পর্যায়ে। খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেছেন, তিনি কোনো অপরাধ করেননি তাই বেকসুর খালাস পাবেন। তবে বিএনপি নেতারা আশঙ্কা করছেন সরকারি প্রভাবে খালেদা জিয়াকে দণ্ড দিতে পারে আদালত।

এ সংক্রান্ত প্রশ্নে হানিফ বলেন, ‘বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এখানে বিচারের রায় প্রভাবিত করার কোনো সুযোগ নেই। বেগম খালেদা জিয়া যদি সত্যিকার অর্থেই নির্দোষ হন তাহলে অবশ্যই তিনি খালাস হয়ে আসবেন। এটা নিয়ে জণগণকে বিভ্রান্ত করে অপরাধ আড়াল করার সুযোগ নেই।’

জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে কুষ্টিয়া সদর উপজেলা আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন হানিফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

অপরাধী বলেই খালেদার রায় নিয়ে শঙ্কা: হানিফ

আপডেট সময় ১১:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭