ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আজিমপুর এলাকায় র‍্যাব সদস্যদের সঙ্গে ‘অস্ত্রধারীদের’ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। র‍্যাবের দাবি, আহত দুজন ‘ছিনতাইকারী’ দলের সদস্য। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে আজিমপুর এলাকার একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক শাহাবুদ্দীন খান বলেন, একটি ছিনতাইকারী দলের কিছু সদস্য দুটি ব্যক্তিগত গাড়ি নিয়ে আজিমপুরের একটি মার্কেটের সামনে ছিল। গাড়ি দুটিতে গোয়েন্দা পুলিশের স্টিকার লাগানো ছিল। র‍্যাব সদস্যরা তা দেখে তাদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তারা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে দুজন আহত হয়। আহত দুজনের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যরা একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনই আশঙ্কামুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়

আপডেট সময় ০৬:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭