ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সিপিবি ননসেন্সের মতো কাজ করেছে: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাম দলগুলোর ওপর চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংক ঘেরাও করতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ননসেন্সের মতো কাজ করেছে। তাদের তো কোনো অস্বিত্বই নেই।’

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এভাবেই তিনি বাম দলগুলোর কর্মসূচির বিরুদ্ধে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, দুই চারজন নেতা আছেন, দ্যাটস অল। তাদের পার্টি বাঁচাতে হয়। দল বাঁচানোর জন্য লাল পতাকা নিয়ে তারা গুটিকয়েক লোক মাঠে নেমে নিজেদের অস্তিত্ব জানান দেয়।

বাম দলগুলোর দাবির যৌক্তিকতা বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুর্বলতা আছে এটা সত্য। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি নিয়েও প্রশ্ন থাকতে পারে। তাই বলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা! এটা তো ছেলে খেলা!’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকসহ অর্থ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সব ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে অব্যাহত লুটপাটের প্রতিবাদে আজ বুধবার দুপুরে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় বাম দলগুলোর প্রতিবাদ মিছিল বায়তুল মোকাররম মসজিদের সামনে গেলে আটকে দেয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

সিপিবি ননসেন্সের মতো কাজ করেছে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭