ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচন বানচাল করতেই খালেদা জিয়ার সহায়ক সরকারের প্রস্তাব: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের মুখোশ পরে নির্বাচন বানচাল করতেই সহায়ক সরকারের প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। সেইসঙ্গে দুর্নীতি-সন্ত্রাসের বিচার থেকে বাঁচতে নির্বাচনকে দরকষাকষির হাতিয়ার বানাতে চান তিনি। বুধবার বিকালে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে জাসদের নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবেলা শীর্ষক সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইনু বলেন, দেশ যখন সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও খালেদা জিয়া গণতন্ত্র-নির্বাচনের মুখোশ পরে সহায়ক সরকারের ফাঁদ পেতে তা বানচাল করতে চান। মনে রাখতে হবে, নির্বাচন কোনো দরকষাকষির হাতিয়ার নয়। এ অবস্থায় দেশের সামনে চারটি চ্যালেঞ্জ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবেলা, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, বিএনপি-খালেদা-জঙ্গি-রাজাকার চক্রকে ক্ষমতার বাইরে রাখা ও উন্নয়নের ধারা এগিয়ে নেয়াই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জাসদ সহ-সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে দলীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার, শওকত রায়হান, নূরুল আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

নির্বাচন বানচাল করতেই খালেদা জিয়ার সহায়ক সরকারের প্রস্তাব: ইনু

আপডেট সময় ১২:২৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭