ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হয়েছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২৮ ডিসেম্বর লাকসামের ৪টি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া তাণ্ডব শুরু হয়েছে। শেষ মুহূর্তের প্রচারে বিএনপি-সমর্থিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাতে দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী ক্যাডার বাহিনী। মঙ্গলবার পল্টনে দলীয় কার্যালয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সোমবার বিএনপি-সমর্থিত প্রার্থী মুদাফরগঞ্জ গণসংযোগ করতে গেলে বিনা উসকানিতে সরকারদলীয় প্রার্থীর ক্যাডার বাহিনী পুলিশের সামনে অস্ত্র নিয়ে প্রাকাশ্যে হামলা করে। এতে প্রার্থীর ভাইসহ ১৫ জন আহত হন। এ সময় বিএনপি-সমর্থিত প্রার্থীর গাড়ি ভাঙচুর করে তারা।

তিনি আরও বলেন, লাকসামের ৪টি ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান শাসকগোষ্ঠী গায়ের জোরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে নির্বাচনী এলাকাগুলোতে আওয়ামী ক্যাডারদের লেলিয়ে দেয়া হয়েছে।

মহাসচিব বলেন, পুলিশের উপস্থিতিতে বিএনপি-সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় এটি সুস্পষ্ট যে, দেশ এখন আইনকানুনের দ্বারা পরিচালিত হচ্ছে না। বরং দেশ পরিচালিত হচ্ছে সন্ত্রাসী কায়দায়। এ সময় তিনি আহতদের সুস্থতা কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব শুরু হয়েছে: ফখরুল

আপডেট সময় ০৮:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭