ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসে ট্রাকের ধাক্কায় ২১ নারী পোশাক কর্মী আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে পণ্যবাহী একটি ট্রাক। এতে বাসটি খাদে পড়ে কমপক্ষে ২১ নারী কর্মী আহত হয়েছেন। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

আহত পোশাক শ্রমিকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সকাল সাতটার দিকে রায়েরবাগ এলাকা থেকে কমল পরিহনের একটি যাত্রীবাহী বাস এই পোশাক শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের বিজেএমবি পোশাক কারখানায় যাচ্ছিল। বাসটি চিটাগাং রোড থেকে মোড় নেয়ার সময়ে একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে কমল পরিবহনের ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসে থাকা ২১ নারী শ্রমিক আহত হন।

আহতরা হলেন জেসমিন (২৭), পারুল (২৬), শাহনাজ (২৫), সালেহা (৩৫), পুন্টা (২৭), রেহেনা (১৯), আছমা (২০), রুনা (৩৫), নাজমুন নাহার (২৫),লাইজু (২৫), শাহনাজ (২৮), রাইফা (২২), সালমা (২০), সাথী (২০), নাজমা (২১), নাজমা (২৯), নাজমুন নাহার (২৭), শারমিন (২৯), রুনা লায়লা (২৮),সালমা (২২), মর্জিনা (১৮)।

পরে সকাল সোয়া আটটার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরির্দশক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসে ট্রাকের ধাক্কায় ২১ নারী পোশাক কর্মী আহত

আপডেট সময় ০১:১৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭