ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে অপহৃত মাদরাসাছাত্রের লাশ উদ্ধার, হত্যাকারী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে অপহরণের একদিন পর এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে শহরতলীর খাদিম কালাগুল চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন। নিহত আল আমিন নগরীর শেখঘাট টিকরপাড়ার নুরুল ইসলাম টুটুলের ছেলে। সে ঘাসিটুলা হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

ওসি জানান, শনিবার সকাল থেকে আল আমিনকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। ঘটনার পর থেকে দুলাভাই ফয়সল অপহরণ করেছে বলে সন্দেহ হয় পরিবারের। রোববার সকালে কোতয়ালী থানায় ফয়সলের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন আল আমিনের বাবা নুরুল ইসলাম টুটুল।

দুপুরে টিকরপাড়া থেকে ফয়সল আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ফয়সলের স্বীকরোক্তিমতে সন্ধ্যায় খাদিম কালাগুল চা বাগান থেকে আল আমিনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, আল আমিনের বোনের সাথে বনিবনা না হওয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

কৌশলে বেড়ানোর কথা বলে আল আমিনকে চা বাগানের নির্জন স্থানে নিয়ে হত্যা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ফয়সল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে অপহৃত মাদরাসাছাত্রের লাশ উদ্ধার, হত্যাকারী গ্রেফতার

আপডেট সময় ০১:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭