ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

শ্রীপুরে আগুনে নাতির মৃত্যু, নানা দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের সুতাপাড়া গ্রামে ধান পাহাড়া দেয়ার অস্থায়ী ঘরে আগুনে পুড়ে সায়েক (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর সাথে থাকা তার নানা হযরত আলী দগ্ধ হয়েছেন।

রবিবার রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়ক সুতাপাড়া গ্রামের হাবিবুর রহমান উদ্দিনের ছেলে এবং বেকাসাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

নিহতের মামা আবুল খায়ের জানান, হযরত আলীর বাড়ি পৌর এলাকার উজিলাব গ্রামে। তার মেয়ে ফজিলা বেগমের বাড়ির পাশে নিজের ধানের জমি থাকায় সেখানে গত কয়েকদিন যাবত ধান কেটে জমিতে মজুদ করছিলেন। এ সময় রাতের বেলা ধান পাহাড়া দেয়ার জন্য জমিতে ধানের খড় দিয়ে তৈরি অস্থায়ী ঘরে তিনি রাত যাপন করতেন।

প্রতিদিনের মত রবিবার সন্ধ্যায় তাঁর নাতী সায়ককে নিয়ে ঘুমাতে যান। রাতে মশার উৎপাত থেকে রক্ষার জন্য জ্বালানো কয়েল থেকে খড়ের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরেই ছড়িয়ে পড়ে। এ সময় নানা হযরত আলী দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেও সায়ক ঘুমে থাকায় বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। পরে দগ্ধ হযরত আলীকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, আগুন নেভানোর পূর্বেই সায়ক পুড়ে মারা যায়। তার নানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে আগুনে নাতির মৃত্যু, নানা দগ্ধ

আপডেট সময় ১২:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭