ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন

​ঝটিকা সফরে নিজ নির্বাচনী এলাকায় চায়ের আড্ডায় কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝটিকা সফরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ এসে নেতাকর্মীদের সঙ্গে চায়ের আড্ডা দিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এ সময় মন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের খোঁজ-খবর নেন।

আজ রবিবার বিকেল চারটার দিকে এই ঝটিকা সফরে আসেন মন্ত্রী। এরপর এক ঘণ্টার বেশি সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতীর চৌধুরীহাট, কদমতলা, হাজারীহাট এলাকায় ঘুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে চা-বিস্কুট খেয়ে সময় কাটান। ঝটিকা সফর শেষে মন্ত্রী ফেনীর দিকে চলে যান।

এলাকার মানুষের সঙ্গে দেখা করার সময় মন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে বলেন, ‘তিনি ২২ বছর ক্ষমতায় থেকে ২২টি কাজ বা উন্নয়ন দেখাতে পারবেন না।’ মন্ত্রী উপজেলার অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।

বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িও নোয়াখালীতেই। তিনি এখান থেকে সংসদ নির্বাচন করে থাকেন। আগামী নির্বাচনে এখান থেকে তার প্রার্থী হওয়ার গুঞ্জন আছে।

কোম্পানীগঞ্জ সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

​ঝটিকা সফরে নিজ নির্বাচনী এলাকায় চায়ের আড্ডায় কাদের

আপডেট সময় ১২:৫২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭