ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে যুবককে পায়ের রগ কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার একটি আলুক্ষেত থেকে দুই পায়ের রগকাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শনিবার সকালে সারদাগঞ্জ এলাকায় স্থানীয় মোকছেদ আলীর আলু ক্ষেতে দুই পায়ের রগকাটা অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ওই ব্যক্তি মারা যান। নিহতের পরনে ট্রাউজার ও নীল রংয়ের গেঞ্জি রয়েছে।

ওসি আরো জানান, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা অন্য কোন স্থানে ওই ব্যক্তিকে রগ কেটে মুমুর্ষূ অবস্থায় সারদাগঞ্জে ফেলে পালিয়ে গেছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে যুবককে পায়ের রগ কেটে হত্যা

আপডেট সময় ১১:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭