ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

নিখোঁজ পরিবহন ব্যবসায়ীসহ দুই লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হতে নিখোঁজের চার দিন পর পরিবহন ব্যবসায়ীর লাশ উত্তরা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা নেশাজাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে টাকা ছিনিয়ে নিয়ে তাকে উত্তরায় ফেলে যায়। এছাড়া সালনা এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের ছোট লতিফপুর গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে পরিবহন ব্যবসায়ী ফয়েজউদ্দিন গত বুধবার সকালে তার কেপি পরিবহনের মেরামত করতে দেয়া বাসটি দেখার জন্য ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে বেরিয়ে যান। দুপুরের পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ফয়েজের লাশ শনাক্ত করে পরিবারের লোকজন।

এর আগে উত্তরার জসিম উদ্দিন এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় ফয়েজকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে পুলিশ অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে শুক্রবার রাতে সিটি করপোরেশনের সালনা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী কোন পরিবহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন। নিহতের পরনে কালো জ্যাকেট, নীল শার্ট এবং লুঙ্গি রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজ পরিবহন ব্যবসায়ীসহ দুই লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭