ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

ফিজিওথেরাপিস্টদের জন্য নিয়ন্ত্রক সংস্থার তাগিদ পুতুলের

অাকাশ জাতীয় ডেস্ক:

ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীদের জন্য একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন অটিজম ও নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবায় অন্যদের মতো ফিজিওথেরাপিস্টদেরও সমান গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দুই দিনব্যাপী রিহ্যাবিলিটেশন প্রফেশনালদের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রিহ্যাবিলিটেশন প্রফেশনের রেগুলেটরি বডি নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন সায়মা ওয়াজেদ।

‘এসডিজি বাস্তবায়নের জন্য সমন্বিত পুনর্বাসন সেবা নিশ্চিতকরণ’- এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনের সম্মেলনটি শুরু হয়। এতে বিশ্বের ১২টি দেশের চিকিৎসা ও পুনর্বাসন পেশাজীবী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সায়মা ওয়াজেদ পুতুল বলেন, দেশে স্বাস্থ্যসেবার ইতিহাসে দেখা যায় প্রথম থেকেই ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীরা অবহেলিত। তাদের সম্পর্কে সাধারণ মানুষের সঠিক ধারণার অভাব ছিল।

সবাইকে পুনর্বাসনসেবা সম্পর্কে জানার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী-কন্যা বলেন, ‘মানুষের শারীরিক বিষয়গুলো, কথা বলা, হাতের ক্ষুদ্র কাজ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে। আমাদের সহযোগিতার মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনের দৈনন্দিন কাজকে গতিশীল করতে হবে। তাদের নিজেদের ও কর্মক্ষেত্রের কাজে সহযোগিতার পাশাপাশি তাদের মানসিক অনুভূতির উন্নয়নে কাজ করতে হবে।’ শুধু সরকার বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নয়, এই সমাজের দায়িত্ব সবার বলে মন্তব্য করেন তিনি।

ফিজিওথেরাপি পেশার সঙ্গে যুক্ত প্রফেশনালদের জ্ঞান অর্জনের দিকে মনোযোগী হওয়ার তাগিদ দেন সায়মা ওয়োজেদ পুতুল। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন নতুন গবেষণায় নিজেদের যুক্ত করে এই খাতকে আরো সমৃদ্ধ করবেন। স্বাস্থ্য খাতে পড়াশোনা কখনো শেষ হয় না। ধারাবাহিকভাবে নানা বিষয় সামনে আসে। আপনাদের যে নামেই ডাকা হোক না কেন আপনারা স্বাস্থ্যপেশাজীবী।’

ফিজিওথেরাপিসহ অন্যান্য পুনর্বাসনভিত্তিক পেশাজীবীদের জন্য একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে সায়মা ওয়াজেদ বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব, একটি রেগুলেটরি বডি গঠন করে কীভাবে এই সেবা আরো যুগোপযোগী করা যায় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। এর মাধ্যমে নির্ধারণ করতে হবে এই পেশায় কারা কাজ করবেন এবং তাদের যোগ্যতার মাপকাঠি কী হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী নাসিম তার বক্তব্যে কলেজ অব ফিজিওথেরাপির জন্য বরাদ্দকৃত জমিতে যে বস্তি রয়েছে (মহাখালীর সততলা বস্তি) সেটি উচ্ছেদ করে সেখানে কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানান। ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, প্রোস্থেটিস্ট ও অর্থোটিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের জন্য কাউন্সিল এবং নিয়োগবিধি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মন্ত্রী।

বিশেষ অতিথি বিপিএর অ্যাডভাইজর ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর বলেন, গত কয়েক বছরে ফিজিওথেরাপিস্টদের পেশাগত উন্নয়ন হয়েছে, তা দৃশ্যমান। ১৯৬৯ সালে যখন আমি বাংলাদেশে আসি, আমার মনে হয় আমিই একমাত্র ফিজিওথেরাপিস্ট যে সরকারি-বেসরকারি পর্যায়ে এই সেবা দেয়া শুরু করি। বর্তমানে এই পেশার জনপ্রিয়তা বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে এখন প্রতি বছর ৫০ জন ফিজিওথেরাপি, ৪০ জন অকুপেশনাল থেরাপি ও ৩০ জন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কোর্সে পড়ছেন। পাশাপাশি মাস্টার্স ইন ফিজিওথেরাপি অ্যান্ড মাস্টার্স ইন রিহ্যাবিলিটেশন সায়েন্স চালু আছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন দেশে পিএইচডিতেও অধ্যয়নরত আছেন।

অনুষ্ঠানের সভাপতি আয়োজক সংগঠনের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. নাসিরুল ইসলাম বলেন, সঠিক পূর্নবাসন চিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন সঠিক নীতিমালা, ভাল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি হাসপাতালে পুনর্বাসন চিকিৎসা পেশাজীবী নিয়োগ। সর্বোপরি সাধারণ মানুষের সচেতনতা এবং অপচিকিৎসা প্রতিরোধে দ্রুত ‘বাংলাদেশ থেরাপি ও রিহ্যবিলিটেশন কাউন্সিল আইন ২০১৭’ বাস্তবায়নের দাবি জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন

ফিজিওথেরাপিস্টদের জন্য নিয়ন্ত্রক সংস্থার তাগিদ পুতুলের

আপডেট সময় ০৫:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭