ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাগেরহাটে জোড়া খুন, গ্রেপ্তার ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের মোরেলগঞ্জে বিরোধপূর্ণ জমির ধানকাটাকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এসময় নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। আহতদের উদ্ধার করে স্থানীয় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পুঁটিখালি ইউনিয়নের সোনাখালি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে।

তারা হলেন, মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামের শহিদুল খান, মজিবুর খান, ওহাব খান, বারেক খান, ইব্রাহীম খান, হানিফ শেখ, এবং নুর ইসলাম। এরা সবাই শহীদুল ইসলামের অনুসারী।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বিরোধপূর্ণ জমির ধানকাটাকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত ছয়জন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক অনুসন্ধানে এক পক্ষের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিপক্ষ শহীদুল খানের সাত অনুসারীকে গ্রেপ্তার করেছে। তারা ওই হামলার ঘটনায় জড়িত রয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে থানায় এখনো কোন মামলা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাগেরহাটে জোড়া খুন, গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৪:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭