ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১, আহত ৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত এবং আহত হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার সকাল ৮টার দিকে তীব্র কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ঢাকা থেকে শিবচরের দিকে আসছিল। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে কুয়াশার প্রকোপ তীব্র হলে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা সাহেরা বেগম (৭০) ঘটনাস্থলেই মারা যান। আহত হন অ্যাম্বুলেন্সে থাকা আরও সাত যাত্রী ও চালক। তাদের উদ্ধার করে শিবচর ও ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত সাহেরা বেগম শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোখছেদ মোল্লার স্ত্রী। তার শারীরিক চিকিৎসা শেষে ঢাকা বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১, আহত ৭

আপডেট সময় ০১:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭