ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান এম এ আওয়াল

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন এম এ আওয়াল।এছাড়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়েছেন ফিরোজ আহমেদ। দুজনেই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার রাজধানীর লো মেরিডিয়ানে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকটির চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের তিন সদস্য পদত্যাগ করেন। পদত্যাগকারী অন্য দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও ফাহিমুল হক। এজিএমে তাদের পদত্যাগপত্র অনুমোদনের পর নতুন তিন পরিচালক নির্বাচন করা হয়।

নতুন তিন পরিচালক হলেন—মোস্তাক আহমদ চৌধুরী, সাজির আহমেদ এবং শিরীন শেখ মাঈন উদ্দিন। এজিএম অনুষ্ঠানে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বিএনপি সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার ছেলে ফয়সাল মোরশেদ খানসহ উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

নতুন নির্বাচিত পরিচালক নাজির আহমেদ পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদের ছেলে। আর শিরিন শেখ ও মোশতাক আহমেদ হলেন এম মোরশেদ খানের প্রতিনিধি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান এম এ আওয়াল

আপডেট সময় ১২:৫২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭