ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের হুমকি গণতন্ত্রের অবমাননা: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম ইস্যুতে বিশ্বের স্বাধীন দেশগুলোকে হুমকি দিয়ে গণতন্ত্রের অবমাননা করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বৈঠকে যেসব দেশ ট্রাম্পের বিতর্কিত ঘোষণার বিপক্ষে ভোট দেবে সেসব দেশকে সাহায্য দেয়া বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ওই হুমকির প্রতিক্রিয়ায় বুধবার রাতে এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, “যারা জাতিসংঘে ট্রাম্প সরকারের হিংস্র দাবির বিরুদ্ধে ভোট দেবে তাদেরকে হুমকি দিয়ে মার্কিন সরকার গণতন্ত্রের অবমাননা করেছে।”

এর আগে বুধবারই ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার জেরুজালেম বিষয়ক সাম্প্রতিক ঘোষণার বিরোধিতা করে আনা প্রস্তাবের পক্ষে যেসব দেশ ভোট দেবে তাদের প্রতি অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন।

জারিফ তার বার্তায় আরো বলেন, “ট্রাম্প নির্দয়ভাবে ইরানকে একনায়কতান্ত্রিক দেশ বলে অভিযুক্ত করেছেন। কিন্তু তিনি মুখে গণতন্ত্রের যে দাবি করেন বাস্তবে তার অর্থ হচ্ছে, “আমেরিকার পক্ষে থাকলে গণতন্ত্র বিপক্ষে চলে গেলে একনায়কতন্ত্র।”

গত ৬ ডিসেম্বর মুসলমানদের প্রথম ক্বেবলা সম্বলিত শহর জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ওই ঘোষণা প্রত্যাখ্যান করে ১৮ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দেয় ওয়াশিংটন।
জাতিসংঘের সাধারণ পরিষদে আজ রাতে জরুরি অধিবেশন বসার কথা রয়েছে

এরপর আরব ও মুসলিম দেশগুলো প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে তোলার প্রস্তুতি নেয়। এসব দেশ ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদের জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ করেছে। আজ (বৃহস্পতিবার) রাতেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সনদের ৩৭৭ নম্বর অনুচ্ছেদের আওতায় সাধারণ পরিষদের অধিবেশনে এ প্রস্তাব পাস হলে সংশ্লিষ্ট পক্ষ তা মানতে বাধ্য।

সাধারণ পরিষদের বৈঠকের প্রস্তুতির আগে গতকাল জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিও সারাবিশ্বের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। তিনি কয়েক ডজন দেশের কাছে একটি চিঠি পাঠিয়েছেন যাতে এসব সদস্য দেশকে সতর্ক করে বলা হয়েছে, যারা প্রস্তাবের পক্ষে ভোট দেবে তাদেরকে চিনে রাখবে ওয়াশিংটন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের হুমকি গণতন্ত্রের অবমাননা: ইরান

আপডেট সময় ১২:২৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭