ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠাতারাই ফারমার্স ব্যাংক লুটপাট করেছেন: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতারাই ব্যাংকটিকে লুটপাট করে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ইসলামপুরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ৪৩তম শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মুশতাক আহমদ, মো. আবু হানিফ খান, ড. এ কে ওবায়দুল হক ও সৈয়দ এপতার হোসেন পিয়ার। অর্থমন্ত্রী বলেন, ফারমার্স ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আছে, সংকট কাটাতে একটু সময় লাগবে। তিনি বলেন, ‘আমাদের দেশে ব্যাংকের পতন হয় না। আমরা হতে দিই না।’

সম্প্রতি ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর ও ব্যাংকটির নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী পদত্যাগ করেন। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দায়িত্বে অবহেলা ও ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

প্রতিষ্ঠাতারাই ফারমার্স ব্যাংক লুটপাট করেছেন: মুহিত

আপডেট সময় ১১:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭