ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লাহ মনের আশা পূরণ করবেন: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সহজ জয়ের আশা পূরণ হবে বলে মনে করছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার সকালে সাড়ে নয়টার দিকে জাপা চেয়ারম্যান নগরের সেনপাড়ার শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এরপর বুথ থেকে বের হয়ে তিনি বিজয়ের ভি চিহ্ন দেখান।

এ সময় এরশাদ বলেন, ‘আমি গতকালই (বুধবার) বলেছিলাম- আমরা রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতব। আমি আশা করি, আল্লাহ আমার সে আশা পূরণ করবেন।’

রংপুর সিটির প্রথম ভোটে ২০১২ সালে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা প্রায় ৩০ হাজার ভোটে হেরেছিলেন। গত নির্বাচনে বিজয়ী সরফুদ্দিন আহমেদ ঝণ্টুর সঙ্গে মোস্তফা এবারও ভোটের লড়াইয়ে রয়েছেন। জাতীয় পার্টি বলছে গত নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় জাতীয় পার্টির সমর্থকদের অনেক ভোট ঝণ্টু পেয়েছিলেন। কিন্তু এবার লাঙ্গলের বাইরে ভোট দেবেন না জাতীয় পার্টির সমর্থকরা।

ভোটের পরিবেশ কেমন-এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই।’ ‘এটা নির্বাচন কমিশনের প্রথম টেস্ট। এর মাধ্যমে তাদের নিরপেক্ষতার প্রমাণ হবে। লোক দেখানোর জন্য হলেও তারা এটা অবাধ ও সুষ্ঠু করবে।’

স্থানীয় সরকারের এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে বলে মনে করেন এরশাদ। বলেন, ‘রংপুরে জাতীয় পার্টির প্রতি মানুষের জোয়ার তৈরি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনেও ভালো করবে।’

এ সময় এরশাদের সঙ্গে ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের ও লাঙলের প্রার্থীর সমন্বয়ক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। রাঙ্গা বলেন, ‘দলীয়ভাবে নির্বাচন হওয়ায় সবার মাঝে উৎসব বিরাজ করছে। আশা করি, শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।’ ‘নির্বাচনে কোনো অনিয়মের খবর এখন পর্যন্ত আমরা পায়নি। সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি’- এই বলে শেষ করেন রাঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আল্লাহ মনের আশা পূরণ করবেন: এরশাদ

আপডেট সময় ১০:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭