ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেক্সিকোতে বাস উল্টে নিহত ১২ পর্যটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস উল্টে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির কুইনতানা রু রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাসটিতে ৩১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও সুইডেনের নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

রয়েল ক্যারিবিয়ান ক্রুজ জাহাজের মুখপাত্র সিনথিয়া মার্টিনেজ জানিয়েছেন, বাসের আরোহীদের মধ্যে ২৭ জন তাদের ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। তারা ধ্বংসপ্রাপ্ত মায়া সভ্যতার নগরী চাকোচোবেনে যাচ্ছিলেন। কোস্টা মায়া নামের বাস কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় আরো ১৮ জন আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আর অন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

কুইনতানা রু এর স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত, মেক্সিকোতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে গত বছর কুইনতানা রুতে বাস দুর্ঘটনায় নিহত হয়েছিল ১১ পর্যটক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেক্সিকোতে বাস উল্টে নিহত ১২ পর্যটক

আপডেট সময় ০১:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭