ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প-সালমানের ব্যঙ্গচিত্রে ক্ষুব্ধ সৌদি আরব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভকারীদের ব্যবহৃত একটি ব্যঙ্গচিত্রে অসন্তুষ্টি প্রকাশ করেছে সৌদি আরব। সৌদি আরবের বাদশা সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনা করে ব্যঙ্গচিত্রটি করা হয়েছে।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে গত শনিবার আলজিয়ার্সের একটি স্টেডিয়ামে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে আইন মেলিল্লা ফুটবল ক্লাব।

তুরস্কের আনাদলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, আলজিয়ার্সের ফুটবল সমর্থকরা অনেক ব্যানারে ট্রাম্প-সালমানের মুখমণ্ডলের একটি ব্যঙ্গচিত্র এঁকে বিক্ষোভে অংশ নেন। চিত্রে অর্ধেক অংশ সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এবং বাকি অর্ধেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই চিত্রের মাধ্যমে ট্রাম্পের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ব্যানারগুলোর ক্যাপশনে লেখা ছিল- ‘একই মুদ্রার দুই পিঠ’। ব্যঙ্গচিত্রটি মুহূর্তেই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সৌদি মিডিয়াগুলো এ ঘটনাকে বাদশা সালমানের জন্য অপমান বলে মনে করছে। সোমবার বিষয়টি নিয়ে সৌদি শুরার চেয়ারম্যান আবদুল্লাহ বিন ইব্রাহিম আল-শেখ আলজেরিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।

এ ঘটনায় আলজেরিয়ায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সালেহ ব্যঙ্গচিত্রটির সমালোচনা করেছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘চিত্রটির সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প-সালমানের ব্যঙ্গচিত্রে ক্ষুব্ধ সৌদি আরব

আপডেট সময় ০১:২৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭