ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মৌলভীবাজারে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দুই সন্তানসহ এক কাতার প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে স্ত্রী ও শিশু মেয়ের ঝুলন্ত লাশ ঘরের ভেতর থেকে এবং মেঝেতে পড়ে থাকা শিশু ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছে, কাতারপ্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), মেয়ে লাবনী বেগম (৫) ও ছেলে ফারুক আহমদ (৩)। নিহত মাজেদার বাবার বাড়ি কুলাউড়া উপজেলার সাদিপুর গ্রামে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা সেটি নিশ্চিত হওয়ার জন্য মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

বড়লেখা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বসতবাড়ির প্রায় ১০০ গজ দূরে রাজমিস্ত্রি দিয়ে ঘর নির্মাণ করাচ্ছেন। প্রতিদিন তিনি মিস্ত্রিদের সাহায্য সহযোগিতা করতেন। আজ মঙ্গলবারও তিনি বসতঘর ও নির্মাণাধীন স্থানে যাওয়া-আসা করেন।

বিকেল সাড়ে ৪টার দিকে দিবাংশু নামের এক রাজমিস্ত্রি সিমেন্ট নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে মাজেদাসহ মেয়েকে ঝুলন্ত দেখে লোকজনকে জানান। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুক আহমদ পুলিশে খবর দেন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের ঝুলন্ত লাশ ঘরের ভেতর থেকে এবং মেঝেতে পড়ে থাকা শিশু ছেলের মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখা থানার উপপরিদর্শক জিতু মিয়া জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মৌলভীবাজারে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭