ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিরিরবন্দরে বেইলি ব্রিজ ভেঙে নদীতে

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলি ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক ৭০০ বস্তা সারসহ নদীতে পড়ে গেছে। এর ফলে চিরিরবন্দর ও পাবর্তীপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্রিজের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কারেন্ট হাট নামক স্থানে কাকঁড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন বলেন, ‘সেতুর পাশে বালুচর দিয়ে হেঁটে যাচ্ছছিলাম। এ সময় হঠাৎবিকট শব্দ শুনে এগিয়ে এলে দেখি ব্রিজের মাঝখানে পৌঁছামাত্র সার বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়েছে। পরে স্থানীয়রা দৌড়ে এসে ট্রাকচালক ও হেলপারকেউদ্ধার করে।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান, ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এর দুই পাশে সিগনাল সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনা কবলিত ট্রাকটি ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী এক মাসের মধ্যে ব্রিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিরিরবন্দরে বেইলি ব্রিজ ভেঙে নদীতে

আপডেট সময় ১০:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭