ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের রাজেন্দ্রপুরে গজারি বন থেকে ২৪ দিন আগে নিখোঁজ সজীব নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ড, মরদেহ গুম ও খুনের অভিযোগ এনে নিহতের বাবা আব্দুল করিম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার দুইজন হলেন- সদর উপজেলার রাজেন্দ্রপুরের জানাকুর গ্রামের হোসেন আলীর ছেলে ইজাদুর রহমান ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আবুল বাসার। এ ঘটনায় আমিরুল ইসলাম নামে অপর এক আসামি পলাতক রয়েছে। নিহত সজীব ময়মনসিংহের নান্দাইল থানার ভিতপুর এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি রাজেন্দ্রপুরে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর কারখানা থেকে বাসার ফেরার পথে সজীব নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের লোকজন জয়দেবপুর থানায় মামলা করলে পুলিশ দুইজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে সোমবার বিকালে দরানচালা এলাকা থেকে সজীবের কঙ্কাল ও হাড়গোড় উদ্ধার করা হয়। এর আগে ইজাদুর ও তার সহযোগীরা সজীবকে গলাকেটে হত্যা করে মরদেহ রাজেন্দ্রপুর গজারি বনে লুকিয়ে রাখে। এরপর তার চাচাতো ভাইয়ের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা আদায় করে অভিযুক্তরা।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, নারীঘটিত কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০১:২৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭