ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

যুক্তরাষ্ট্রের তথ্যে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেল রাশিয়া

সেন্ট পিটার্সবার্গের কাজান ক্যাথেড্রালে হামলার পরিকল্পনা ছিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র দেয়া তথ্যের ভিত্তিতে বড় ধরনের সন্ত্রাসী হামলা থেকে রেহাই পেয়েছে রাশিয়া। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি বলছে, সেন্ট পিটার্সবার্গের কাজান গির্জায় আত্মঘাতী হামলা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। খবর বিবিসির।

এ এফএসবি’র এক বিবৃতিতে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ আইএস’এর সমর্থক সাতজনকে গ্র্রেপ্তার করার কথা জানানো হয়। শনিবারে হামলাটি করার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। সিআইএ’র কাছ থেকে তথ্য পেয়ে পরিকল্পনা বানচাল করে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

হোয়াইট হাউস ও ক্রেমলিন নিশ্চিত করেছে, এই ঘটনার পর সন্ত্রাসী হামলা বিষয়ে আগাম তথ্য দেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। দুই প্রেসিডেন্টের ফোনালাপের সময় রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে সবসময় সন্ত্রাসী হুমকি বিষয়ক তথ্য জানাবে রাশিয়া।

হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনা ঘটার আগেই সন্ত্রাসীদেরকে আটক করা গেছে। নইলে, এই হামলা হলে বিপুলসংখ্যক মানুষ নিহত হওয়ার আশঙ্কা ছিল। আর রবিবারে ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী দল পিটার্সবার্গের গির্জা ও অন্যান্য পাবলিক প্লেসে বিস্ফোরন ঘটানোর লক্ষ্যে কাজ করছিল।

রাশিয়ান সংবাদ সংস্থা ‘ইতার-তাস’ এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ তে ১৮টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করার কথা জানিয়েছে এফএসবি’র পরিচালক আলেক্সান্দার বোর্তনিকভ।

Tag :
আপলোডকারীর তথ্য

পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে হামলা

যুক্তরাষ্ট্রের তথ্যে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পেল রাশিয়া

আপডেট সময় ১০:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭