ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের আকাশে উড়বে না বোয়িং ৭৪৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আকাশে আর ডানা মেলতে দেখা যাবে না জাম্বো জেট বোয়িং ৭৪৭-কে। আগামী সপ্তাহের শুরুতেই ডেল্টা এয়ারলাইন্সের হয়ে শেষ বারের মতো বাণিজ্যিকভাবে উড়তে দেখা যাবে ঐতিহাসিক এই বিমানটিকে।

ওই দিন দক্ষিণ কোরিয়া রাজধান সিউল থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট যাবে বিমানটি। তাই বিমান সংস্থাটি বুধবার কর্মী ও বিশেষ যাত্রীদের নিয়ে নস্টালজিক সফরের ব্যবস্থা করেছে। শেষ বারের মতো এই বিমানে সফরের জন্য তাই টিকিটের চাহিদাও হু হু করে বেড়েছে।

১৯৬৯-এ জাম্বো জেট উড়ান শুরু করে। প্রথম থেকেই যাত্রীদের মধ্যে এর চাহিদা ছিল ব্যাপক। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টদেরও পছন্দের বিমান এই ৭৪৭। বোয়িং সংস্থার প্রধান মাইকেল লোম্বার্ডি ঐতিহাসিক এই বিমান সম্পর্কে বলেন, ‘বিমান পরিবহন ব্যবস্থায় দারুণ পরিবর্তন এনে দিয়েছে এই বোয়িং-৭৪৭।’

যুক্তরাষ্ট্রের আকাশে একে উড়তে না দেখা গেলেও লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ এবং কোরিয়ান এয়ারলাইন্স কিন্তু ৭৪৭-কে বাণিজ্যিক উড়ানে বহাল রাখছে। ফ্লাইট গ্লোবাল অ্যাসেন্ড জানিয়েছে, এখনও ৫০০টি বোয়িং ৭৪৭ পরিষেবায় যুক্ত রয়েছে।

এই বিমানকে আগেই বিদায় জানিয়েছে ফ্রান্স। এ বার যুক্তরাষ্ট্রও সেই পথে হাঁটল। তবে সংস্থার কর্মকর্তারা জানাচ্ছেন, বোয়িং ৭৪৭-এর মাহাত্ম্যই আলাদা। এবং এটি তৈরি বন্ধও করা হচ্ছে না। আপাতত পণ্য পরিবহন এবং বিশেষ অর্ডারের ভিত্তিতে জাম্বো জেট তৈরি করবে বোয়িং।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের আকাশে উড়বে না বোয়িং ৭৪৭

আপডেট সময় ১১:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭