ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া এলাকায় শুক্রবার রাতে ইউপিডিএফের ইউনিয়ন সমন্বয়ক অনল বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বন্দুকভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বরুন কান্তি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে ধামাইছড়ায় গুলির শব্দ শোনা যায়। সকালে মানুষ রাঙামাটি শহরে বাজারে আসার সময় ধামাইছড়া ঘাটে যাত্রী ছাউনির সামনে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহতের বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলায় ঢেবাছড়ি গ্রামে। তার বাবার নাম লক্ষ্মী কুমার চাকমা। স্থানীয়রা ধারণা করছেন, অনল বিকাশকে ধরে নিয়ে সেখানে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলটি নির্জন এলাকা। রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়ায় একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

কে বা কারা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭