ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গজারিয়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত ১৫

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে জোহর আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সুফিয়া বেগম, ফাতেমা আক্তার, কল্পনা, আল আমীন, রোকসানা বেগম, মো. ফয়সাল মিয়া, আরিফ হোসেন, ইমরান মিয়া, সাফায়েত উল্লাহ ও নাজমা বেগমকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতে মো. রুহুল আমিনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় রায়পাড়া গ্রামের দক্ষিণ মহল্লার জোহর আলীর সাথে প্রতিবেশি আমীন উদ্দিনের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ আদায়ের সময় আমীন উদ্দিনের ভাই জহিরুল ইসলামের সঙ্গে নামাজের লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি হয় জোহর আলীর। এর জের ধরে নামাজ শেষে জহিরুল ইসলাম ও আমীন উদ্দিনের পক্ষের লোকজন জোহর আলীর বাড়িতে হামলা চালায়। এতে পনের জন আহত হন।

গজারিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গজারিয়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত ১৫

আপডেট সময় ০৩:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭