ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম সহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এবং জেলার সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় পাশের একটি সড়ক থেকে তিন যুবক মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।’

অপরদিকে একই মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পেট্টল পাম্প এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে কাভার্ডভ্যান চালকের সহকারী আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ছয়টার দিকে তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়ক কুয়াশা থাকায় কারণে সামনের গাড়ি দেখতে না পাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় ০২:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭