ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে এক গৃবধূর লাশ তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের নাম রিনা আক্তার (৩৫)। তিনি শ্রীপুরের কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাবুলের স্ত্রী এবং গাজীপুর সদর উপজেলার শিরিরচালা গ্রামের আব্দুল গফুর মোল্লার মেয়ে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ও স্থানীয় কাউন্সিলর জিলাল উদ্দিন দুলাল জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বাবুলের সঙ্গে তার স্ত্রী রিনা আক্তারের কলহ চলে আসছিল। বাবুলের একাধিক স্ত্রী রয়েছে।

বুধবার রাতে স্বামীর বাড়িতে ঘরের চৌকির উপর রিনার মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি মামলা করেছেন।

তবে নিহতের ভাই আনোয়ার হোসেনের দাবি, দাম্পত্য কলহের জের ধরে রিনাকে তার স্বামী হত্যা করেছে। অপরদিকে বাবুলের পরিবারের দাবি অসুস্থতার কারণে রিনার মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

শ্রীপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৫৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭