ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ফুটপাতে লরি, প্রাণ গেল স্কুলছাত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চট্টগ্রামগামী লরির চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম আফরিন জুঁই (১০)। বুধবার দাউদকান্দির রায়পুরে কেসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফরিন জুঁই রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং উপজেলার বাহাদুরখোলা গ্রামের হোসেন মিয়ার মেয়ে। এ ঘটনায় আহত হয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র মো. সাব্বির (৮) এবং মাইক্রোবাস চালক মোহাম্মদ হোসেন (২৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, চট্টগ্রামগামী একটি লং লরি ফুটপাথের ওপর উঠে গিয়ে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন জুই, ছাত্র মো. সাব্বির এবং রাস্তায় অপেক্ষামান এক মাইক্রোবাস চালক মোহাম্মদ হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ছাত্রী আফরিন জুঁই নিহত হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেন জানান, আহত শিক্ষার্থী মো. সাব্বির ও চালক মোহাম্মদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ২০ হাজার টাকা এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন ১০ হাজার টাকা সহযোগিতার ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

ফুটপাতে লরি, প্রাণ গেল স্কুলছাত্রীর

আপডেট সময় ০২:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭