ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

গাজীপুরে কারখানার আগুনে নারীর মৃত্যু, তদন্তে কমিটি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকায় কসমেটিক কারখানায় আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। আহতদের মধ্যে অপর নয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে উপজেলার জামালপুর এলাকায় স্থানীয় এফএস কসমেটিক অ্যান্ড কোং লিমিটেড নামের একতলা ভবনের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এসময় অগ্নিদগ্ধ হয়ে ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে কারখানার নারী শ্রমিক শেফালী আক্তার মারা যান।

তদন্ত কমিটি গঠন

আগুনের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ও গাজীপুর ফায়ার সর্ভিসের চারটি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার বিভিন্ন রাসায়নিক ও মালামাল পুড়ে গেছে। কারখানায় রক্ষিত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

গাজীপুরে কারখানার আগুনে নারীর মৃত্যু, তদন্তে কমিটি

আপডেট সময় ০২:২৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭