ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: সালাউদ্দিন টুকু আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ ‘রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব’ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

ক্রেন ছিঁড়ে লোহাচাপায় শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় নয়াপুরে কনফিডেন্ট লিমিটেড ক্রেন ছিঁড়ে লোহাচাপায় বাদশা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও শ্রমিকরা জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় কনফিডেন্ট গ্রুপের কারখানায় বাদশা নামে শ্রমিক বিকাল চারটার দিকে ট্রাকে সিমেন্টের বৈদ্যুতিক খুটি উঠাচ্ছিল। এসময় ক্রেনের তার ছিঁড়ে লোহায় চাপা পড়েন। ঘটনাস্থলেই শ্রমিক বাদশা মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শ্রমিক বাদশা মিয়া সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের তাইজদ্দিনের ছেলে।

এ বিষয়ে কনফিডেন্ট গ্রুপের ব্যবস্থাপক এডমিন রাসেল চন্দ্র মজুমদার বলেন, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। আমাদের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করব। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম বলেন, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেন ছিঁড়ে লোহাচাপায় শ্রমিক নিহত

আপডেট সময় ০১:৩৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭