ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউইয়র্কের ম্যানহাটনের একটি বাস টার্মিনালে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার সকালে নগরের পোর্ট অথোরিটি বাস টার্মিনালে এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে বিবিসি।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণটি ঘটে। এর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বিস্ফোরণের পর বাস টার্মিনাল ও সংলগ্ন সাবওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন। ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

বিস্ফোরণের ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে নিজের টুইটার পোস্টে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ

আপডেট সময় ১২:০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭