ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সৌদির তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এ হামলার খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি-২ ব্যবহার করা হয়েছে। স্কাড শ্রেণির এ ক্ষেপণাস্ত্র হামলায় এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইয়েমেনে গত কয়েক বছর ধরে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। হুতি বিদ্রোহীদের দমন এবং সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসাতে ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি ও তার মিত্র দেশগুলো। এরপর থেকে সংঘাতময় পরিস্থিতি অব্যাহত রয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে এখনো এ হামলার কথা স্বীকার করা হয়নি। এ বিষয়ে সৌদি সরকারের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

সৌদির তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৩:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭