ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রোববারের মধ্যেই ইরান যুদ্ধ অবসানের সংলাপ সম্ভব’ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান গাইবান্ধায় আগুনে পুড়ল ১৪ ব্যাবসাপ্রতিষ্ঠান সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

মদ ব্যবসাকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলি, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা পাহাড়ে মদ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে আবদুল আলিম (৪০) নামে এক মদ বিক্রেতা নিহত হয়েছেন। দক্ষিণ খরনার ৬ নম্বর ওয়ার্ডের খলিল সওদাগর বাড়ির কবির আহমেদের ছেলে আবদুল আলিম।

রবিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মাথা ত্রিপুরা নামে আরেক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পরে সোমবার (১১ ডিসেম্বর) সকালে খরনা রেল লাইনের পাশ থেকে পুলিশ লাশ আব্দুল আলিমের মরদেহ উদ্ধার করেছে। পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায়।

পটিয়া থানার এসআই বাসু দেবনাথ জানান, চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের পাশের একটি মেঠোপথের পাশে তার মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে খড় দিয়ে চাপা দেওয়া পাঁচটি বড় কনটেইনারে দেশি মদ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নদীর ধারে কিংবা পাহাড়ের খাদে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এরপর পালিয়ে আসার পথে আবদুল আলিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ব্যাপারে গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

তিনি বলেন, আমরা মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদ ব্যবসাকে কেন্দ্র করে দুইপক্ষের গোলাগুলি, নিহত ১

আপডেট সময় ০২:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭