ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে ৭০ টাকার জন্য যুবক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ৭০ টাকার জন্য সহকর্মীর ছুরিকাঘাতে শাহাব উদ্দিন (৩০) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনার পর এলাকার উত্তেজিত জনতা অভিযুক্ত যুবক জুয়েলের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর চালিয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর আন্তজেলা মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত যুবক সাহাব উদ্দিন নগরীর মাসকান্দা আমিরাবাদ আগ্রাকান্দা এলাকার আব্দুল জলিলের ছেলে বলে জানিয়েছেন এলাকাবাসী।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম জানান, সকালে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় গাড়িতে যাত্রী উঠিয়ে ৭০ টাকা ড্রাইভারের কাছ থেকে বকশিস পান নিহত সাহাব ও জুয়েল। পরে এই টাকার ভাগ নিয়ে জুয়েলের সাথে সাহাব উদ্দিনের কথা কাটাকাটি হয়। কথার এক পর্যায়ে জুয়েল বাসস্ট্যান্ডে সাহাব উদ্দিনকে ছুরিকাঘাত করে।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে জুয়েল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে সকাল সাড়ে ৮ দিকে চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিনের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর একই এলাকার বাসিন্দা জুয়েলের বাড়িতে ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জুয়েল এলাকার চাঁন মিয়ার পালিত নাতি।

নিহতের বড় ভাই শরাফ উদ্দিন জানান, নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক জুয়েলের সাথে নিহত শ্রমিক শাহাবউদ্দিনের ৭০ টাকার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে সোমবার সকালে জুয়েল বাসস্ট্যান্ডেই সাহাবউদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ভাই হত্যার কঠিন শাস্তি দাবি করেন শরাফ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে ৭০ টাকার জন্য যুবক খুন

আপডেট সময় ০২:৪৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭