ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লায় বাস খাদে, বাবা-ছেলেসহ নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। ভোরে দাউদকান্দি উপজেলার সিঙ্গুলায় এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়। আহত হয় অন্তত আটজন।

নিহতরা হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার শাহাবউদ্দিন ও তার ছেলে আবু হানিফ, নুরুল হাসান এবং সাতকানিয়ার আমজাদ হোসেন। আহতদের নামপরিচয় জানা যায়নি।

আহতদের তাৎক্ষণিকভাবে দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। হাইওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় বাস খাদে, বাবা-ছেলেসহ নিহত ৪

আপডেট সময় ০১:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭