ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী

ওসমানী বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

শুল্ক গোয়েন্দারা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেছেন। সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ জানান, আজ সকালে উড়োজাহাজের লাগেজ হোল্ডে ওই সোনা পাওয়া যায় বলে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে বাংলাদেশে আসা বিমানের ফ্লাইট বিজি-০১২৮ সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল।

ওসমানী বিমানবন্দরে সকাল সাড়ে ৬টায় উড়োজাহাজটি নামার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানে তল্লাশি চালিয়ে টেপ মোড়ানো ৩০টি সোনার বিস্কুট পান। প্রভাত কুমার সিংহ আরো জানান, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলোর মোট ওজন সাড়ে তিন কেজি। দাম প্রায় পৌনে দুই কোটি টাকা। তবে শুল্ক গোয়েন্দারা এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে

ওসমানী বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার

আপডেট সময় ০২:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭