ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে কলেজছাত্রীসহ দুই লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে একজন বিবিএ শিক্ষার্থীসহ পৃথক দুটি এলাকা থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার মজিবুর রহমানের বাড়ি থেকে আব্দুল আজিজ ও দুপুরে পশ্চিম তল্লা এলাকার নিজ বাসা থেকে হিরা মনি নামে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, আব্দুল আজিজ ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার মজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। আর পশ্চিম তল্লা এলাকার মৃত রায়হান মল্লিকের মেয়ে হিরা মনি নারায়ণগঞ্জ মহিলা কলেজের বিবিএ শিক্ষার্থী। তাদের দুজনের পরিবারের দাবি তারা পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃত্যুর কারণ জানতে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায়ই তদন্ত চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে কলেজছাত্রীসহ দুই লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭