ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় মাইকিং করে আলু বিক্রি আলু! আলু! আলু!

অাকাশ জাতীয় ডেস্ক:

আলু! আলু! আলু! এখন মাত্র ২০০ টাকায় পাচ্ছেন ১০০ কেজির এক বস্তা আলু।’ এভাবেই মাইকিং করে অভিনব কৌশলে আলু বিক্রি করা হচ্ছে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা এলাকায়। বুধবার এভাবে আলু বিক্রির উদ্যোগ নেন কিছু ব্যবসায়ী। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাইকিং করেও দেখা মিলছে না ক্রেতার। এ অবস্থায় আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা। ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কোল্ডস্টোরেজের মালিকদের।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় কোল্ডস্টোরেজগুলোতে বস্তাপ্রতি ৩২০ টাকা করে ভাড়ার ভিত্তিতে আলু সংরক্ষণ করেছেন চাষি ও মজুদদার ব্যবসায়ীরা। কিন্তু প্রায় এক মাস ধরে আলুর বাজারে ব্যাপক ধস নামায় ক্রেতা সংকটে পড়েছেন তারা। জেলার মোকামতলা এলাকার আলু চাষি আনিছুর বলেন, ৩২০ টাকা বস্তাপ্রতি ভাড়া ঠিক করে আলু স্টোরে রেখেছি। এখন আমরা আলু তুলে কী করব। এক বস্তা আলুর দাম ২০০ থেকে ৩০০ টাকা। স্টোরে দিতে হবে ৩২০ টাকা, তাই আলু তুলছি না।

মোকামতলা আর অ্যান্ড আর পটেটো কোল্ডস্টোরেজের কর্মকর্তা নুরুল আমিন জানান, এখনও স্টোরে প্রায় ৪৫ হাজার বস্তা আলু আছে। দাম না থাকায় আলু তুলছেন না কৃষকরা। এদিকে আলু ব্যবসায়ীদের আলুর ওপর ঋণ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অনেক ব্যবসায়ী ও কৃষক বস্তাপ্রতি ৫০০ টাকা করে ঋণ করেছেন। এখন আলু রেখে চলে গেছেন তারা। তাই সব মিলিয়ে এ বছর প্রায় দেড় কোটি টাকা লোকসান গুনতে হবে বলেও তিনি দাবি করেন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, গেল মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ টন আলু বেশি উৎপাদন হয়েছে এ জেলায়। উৎপাদনের তুলনায় বাজারজাতের অভাবে আলু নিয়ে কিছুটা সংকটে আছেন কৃষক ও ব্যবসায়ীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় মাইকিং করে আলু বিক্রি আলু! আলু! আলু!

আপডেট সময় ১২:৫২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭