ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরি যাওয়ায় মেঘনা নদীতে নারী শ্রমিকের ঝাঁপ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থানা এলাকায় মেঘনা সেতুর ওপর থেকে নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী পোশাকশ্রমিক। তার নাম সানজিদা বেগম (১৮)। সম্প্রতি তার চাকরি চলে যাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু মেঘনা দ্বিতীয় সেতু প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তারা তাৎক্ষণিক সানজিদাকে নদী থেকে উদ্ধার করেন।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে উল্লেখ করে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম জানান, সানজিদা বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি আশংকামুক্ত। সানজিদা কুমিল্লার দাউদকান্দি থানা এলাকার সিংগুলা পুকুরপাড় গ্রামের মৃত আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা সেতুর ওপর থেকে নদীতে লাফিয়ে পড়ার সাথেই সাথেই নদীর বুকে সেতু নির্মাণ কাজে নিয়োজিতরা তাঁকে উদ্ধার করেন। প্রকল্প এলাকার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায় এবং গজারিয়া থানা পুলিশকে খবর দেয়।

চিকিৎসাধীন সানজিদা বেগমের বরাত দিয়ে দায়িত্বরত চিকিৎসক ও পুলিশ জানায়, শিশু বেলায় বাবা হারা সানজিদার মা দ্বিতীয় বিয়ের পর সানজিদা নানার বাড়িতে বড় হয়। সেখানে তার অমতে প্রতিবন্ধী এক ছেলের সাথে তার বিয়ে দেয়া হয়। বিয়ের কিছুদিন পর তিনি পালিয়ে চলে আসায় আত্মীয়রা তাঁর দায়িত্ব নিতে অস্বীকার করেন।

পরে তিনি নারায়ণগঞ্জের একটি তৈরি পোষাক করাখানায় কাজ নেন। সম্প্রতি চাকরি চলে গেলে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাকরি যাওয়ায় মেঘনা নদীতে নারী শ্রমিকের ঝাঁপ

আপডেট সময় ১২:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭