ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারত থেকে আসছে আরও দেড় লাখ মেট্রিক টন চাল

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারত থেকে আরও দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ক্রয় কমিটির সভায় চাল আমদানির এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ভারত থেকে জিটুজি পদ্ধতিতে প্রতি মেট্রিক টন ৪৪০ মার্কিন ডলারে দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব ক্রয় কমিটি অনুমোদন দিয়েছে। দেড় লাখ টন চাল আমদানিতে বাংলাদেশি টাকায় মোট খরচ হবে ৫৪৭ কোটি ৮০ লাখ টাকা।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভারতের সরকারি প্রতিষ্ঠান নাফিড লিমিটেড এবং বাংলাদেশের জিটুজি পদ্ধতিতে (সরকারিভাবে) ক্রয় বিষয়ক কমিটির মধ্যে চাল নিয়ে সমঝোতার ভিত্তিতে প্রতি টন চালের দাম ৪৪০ ডলার নির্ধারণ করা হয়। সমঝোতা অনুযায়ী, ঋণপত্র খোলার ৬০ দিনের মধ্যে সব চাল সরবরাহ করবে ভারত। ঋণপত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে পাঠাবে ১৫ হাজার টন চালের প্রথম চালান।

চুক্তি অনুযায়ী, ভারতকে ২০১৭ সালে উত্পাদিত চাল সরবরাহ করতে হবে। আর এই চালে ৫ শতাংশ ভাঙা দানাসহ অন্যান্য প্যারামিটারে বাংলাদেশ কোনো ছাড় না দেয়ায় চালের দাম একটু বেশিই পড়ছে বলে একজন কর্মকর্তা জানান।

চালের সরকারি মজুদ তলানিতে নেমে যাওয়ায় চলতি অর্থবছরে ১৫ লাখ মেট্রিক টন চাল এবং পাঁচ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক দরপত্র আহ্বান ছাড়াও কয়েকটি দেশ থেকে সরকারিভাবে ধাপে ধাপে এই আমদানির প্রস্তাব অনুমোদন দিচ্ছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এর আগে গত ১৮ অক্টোবর ভারত থেকে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারত থেকে আসছে আরও দেড় লাখ মেট্রিক টন চাল

আপডেট সময় ১২:২৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭