ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

গাজীপুরে লাগেজ থেকে যুবতীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ জয়দেবপুর থানায় একটি মামলা করেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় কাপাসিয়া-কিশোরগঞ্জ বাস স্টপেজে রাস্তার পাশে কালো রঙের একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মঙ্গলবার রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজ খুলে ওই যুবতীর লাশ দেখতে পায়। পরে তা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। উদ্ধার লাগেজে কয়েক সেট জামা-কাপড়ও পাওয়া গেছে।

নিহতের গলায় দাগ রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের শরীরে অন্য কোন স্থানে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যার পর লাগেজে ভরে লাশ এখানে ফেলে গেছে।

নিহতের পরনে হলুদ রঙের বাটিকের কামিজ এবং কালো পায়জামা রয়েছে।

কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে লাগেজ থেকে যুবতীর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭