ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল রাজশাহীর দুই হোটেলে হাতবোমা হামলা, আহত ৩ পুলিশ সদস্য মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের সেই ঘটনার পাঁচ বছর পর মুখ খুললেন মামুনুল হক আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ

নারী শ্রমিকের মৃত্যু, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে মালেকের বাড়ি এলাকায় লিফট থেকে পড়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া কালিয়াকৈর উপজেলায় ঝিঙ্গাহাটি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- নিলফামারী জেলার কৈমারী গ্রামের মমিনুর রহমানের মেয়ে ও ইস্টওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক শ্রমিক হাসি আক্তার, কালিয়াকৈর উপজেলার ঝিঙ্গাহাটি এলাকার ইয়াসিন।

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সিটি করপোরেশনের সাইনবোর্ড এলাকায় ইস্টওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং সেকশনে হেলপার হিসেবে কাজ করতেন হাসি। বুধবার ১১টার দিকে কারখানার ৫ম তলায় কারগো লিফটে নিচে নামছিলেন তিনি। এসময় অসতর্কাবস্থায় এনালগ লিফটের গর্তে পড়ে যান হাসি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

কারখানার সিনিয়র ওয়েলফেয়ার অফিসার ফাহমিদা সুলতানা জানান, দুর্ঘটনার পরপরই হাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু ঘটে। এদিকে, একালিয়াকৈর উপজেলার ঝিঙ্গাহাটি এলাকা থেকে ইয়াসিন আলম নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি মাদকসেবী এবং আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

নারী শ্রমিকের মৃত্যু, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭