ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

দূষণ শিশুর মস্তিষ্ক পুরোপুরি নষ্ট করতে পারে: ইউনিসেফ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দূষণের সঙ্গে শ্বাসকষ্টের সম্পর্ক আমাদের সবারই জানা। তবে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এ বার যে প্রতিবেদন প্রকাশ করেছে তা রীতিমতো ভয়ংকর। মঙ্গলবার প্রকাশিত বৈজ্ঞানিক গবেষকদের একটি দলের প্রতিবেদনে দেখা গিয়েছে, দূষণ শিশুর মস্তিষ্ককে পুরোপুরি নষ্ট করে দিতে পারে।

ইউনিসেফের রিপোর্টে আরও বলা হয়েছে , দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি অনুপাতে শিশুদের এমন একটা পরিবেশে থাকতে হয় যেখানে দূষণ আন্তর্জাতিক মাত্রার থেকে অন্তত ৬ গুণ বেশি। বর্তমানে সারা বিশ্বে এক বছরের নিচে প্রায় ১.৭ কোটি শিশু এই দূষণের পরিবেশে বাস করছে। এর মধ্যে সর্বাধিক ১.২ কোটি শিশু রয়েছে দক্ষিণ এশিয়ায়। আর পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ৪৩ লাখ মানুষ।

‘বাতাসে বিপদ’ শীর্ষক রিপোর্টের কথা উল্লেখ করে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্তনি লেক জানিয়েছেন, ‘দূষণের জেরে শুধু শিশুর হৃদযন্ত্রই ক্ষতিগ্রস্ত হয় এমনটা নয়। দূষণ শিশুর মস্তিষ্ক ও ভবিষ্যৎ‌ একেবারে নষ্ট করে দিতে পারে।’ এ জন্য শিশুদের দূষিত বাতাস থেকে দূরে রাখার জন্য বাবা-মায়ের পরামর্শ দিয়েছে ইউনিসেফ।

তাদের দাবি, শিশুর স্বাস্থ্যের সার্বিক উন্নতি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে জোর দিতে হবে। এজন্যই মাতৃস্তন্যপান ও পুষ্টিকর খাবার খাওয়ানোকে বাধ্যতামূলক করার কথা বলেছে ইউনিসেফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

দূষণ শিশুর মস্তিষ্ক পুরোপুরি নষ্ট করতে পারে: ইউনিসেফ

আপডেট সময় ০৬:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭