ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ফাঁসির সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। তার নাম আব্দুর রহিম (৯০)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। মৃত আব্দুর রহিম (৯০) নেত্রকোনার আটপাড়া থানার মির্জাপুর এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান দৈনিক আকাশকে জানান, ফাঁসির দ-প্রাপ্ত আসামি আব্দুর রহিম তার দুই ছেলেসহ এই কারাগারে বন্দি রয়েছেন। বুধবার ভোরে আব্দুর রহিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। মৃত আব্দুর রহিম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

নেত্রকোনার একটি হত্যা মামলায় আব্দুর রহিম ও তার দুই ছেলেকে ফাঁসির সাজা দেন আদালত। ২০১৫ সালের ১৭ মে থেকে তারা এ কারাগারে বন্দি রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

আপডেট সময় ০৫:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭